Ad Code

Ticker

6/recent/ticker-posts

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

১৯ দফা দাবি, ৭ দিনের আল্টিমেটাম

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ১৯টি দাবি উত্থাপন করা হয়।

আন্দোলনকারীরা ঘোষণা দেন, আগামী ৭ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ গণশুনানীর ব্যবস্থা করে কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর গণমিছিল কর্মসূচি দেওয়া হবে।

বক্তাদের অভিযোগ

মানববন্ধনে বক্তব্য রাখেন— রুহুল সিদ্দিকী রোমান, মাওলানা হাবিবুল্লাহ পাহাড়ি, মাহাদী হাসান সিদ্দিকী, মোঃ মানিক মিয়া, সাব্বির আহম্মেদ, আবদুল্লাহ আল-আমিন, জোবায়ের আহম্মেদ, মুহাম্মদ আলী, মুজাহিদুল ইসলাম উজ্জ্বল ও শিহাব সারার নিরব প্রমুখ।

  • হাসপাতালটি নিজেই এখন রোগীতে পরিণত হয়েছে।
  • ওষুধ বলতে শুধু প্যারাসিটামল পাওয়া যায়, অন্য কোনো ওষুধ নেই।
  • চিকিৎসকরা নিয়মিত ডিউটি পালন না করে বাইরে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন।
  • হাসপাতালের ভিতরে একটি পরিত্যক্ত ভবন মাদকের আখড়ায় পরিণত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য

অভিযোগ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন— “আমাদের জনবল সংকট রয়েছে। তবুও আন্তরিকভাবে চেষ্টা করছি যেন সমস্যা সমাধান করা যায়। তবে অফিসিয়াল নোটিশ ছাড়া গণশুনানী করা সম্ভব নয়।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ