নালিতাবাড়ী প্রতিনিধি ॥
শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীন গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
২৫ আগস্ট সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দকৃত মালামাল
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করে। টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে সীমান্ত এলাকা হতে নিম্নলিখিত মালামাল জব্দ করে:
- ২ হাজার ৩৬৪ পিস ভারতীয় ফেসওয়াশ
- ২ লক্ষ ৫০ হাজার পিস জিলেট ব্লেড
- ৫০০ পিস মোবাইল ডিসপ্লে
- ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়
- ১টি গরু
- ৪টি বাইসাইকেল
জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ৫১ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। তবে এসব অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির মন্তব্য
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান— “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

0 মন্তব্যসমূহ