Ad Code

Ticker

6/recent/ticker-posts

র‌্যাব অভিযানে ছাত্রদল সভাপতি ইয়াবাসহ আটক, বহিষ্কার ঘোষণা জেলা কমিটির

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশিক মাহমুদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ