Ad Code

Ticker

6/recent/ticker-posts

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি ও ২ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ৯ জন জুয়াড়ি ও ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌরশহরের আড়াইআনী বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। 


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারানী এলাকার নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। একই রাতে পৌরশহরের আড়াইআনী বাজারের চিলেকোঠা কফি হাউস এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন- আকরাম হোসেন, আফজাল হোসেন, হুমায়ুন, তোফাজ্জল হোসেন, মামুন মিয়া, নূরুল হক, শাহ আলম, শহিদুল ইসলাম ও সাইম মিয়া। অন্যদিকে গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন সামির হক শান্ত ও রবিউল হাসান রানা। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ