শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে শহরের জিলা স্কুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় অভিযানে গিয়ে আব্দুস সবুরকে গ্রেফতার করে। তাকে বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।
আব্দুস সবুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছাড়াও তিনবারের বাঘবেড় ইউপি চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। সম্প্রতি, তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বেশ কয়েকটি সদস্য অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন।

0 মন্তব্যসমূহ