Ad Code

Ticker

6/recent/ticker-posts

শেরপুরের নকলায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ইউপি চেয়ারম্যান


শেরপুরের নকলা উপজেলায় বিশেষ অভিযানে নুরে আলম তালুকদার ভুট্রো (৫০) নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) রাতে নকলা পৌর শহরের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

নুরে আলম তালুকদার উরফা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নকলা উপজেলা শাখার সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি উরফা ইউনিয়নের লয়খা গ্রামে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন, গত ৪ আগস্ট চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি ছিলেন নুরে আলম তালুকদার।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আজ (বুধবার) তাঁকে আদালতে পাঠানো হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ