Ad Code

Ticker

6/recent/ticker-posts

২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে:ডিএমপি


গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে লালবাগ ও তেজগাঁও বিভাগে সবচেয়ে বেশি ছিনতাইকারী ধরা পড়েছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে লালবাগ বিভাগে ২৬ জন, তেজগাঁও বিভাগে ১৯ জন, রমনা বিভাগে ৮ জন, মতিঝিল বিভাগে ১৪ জন, ওয়ারী বিভাগে ১০ জন, মিরপুর বিভাগে ৪ জন, উত্তরা বিভাগে ৮ জন এবং গুলশান বিভাগে ৪ জন ছিনতাইকারী রয়েছেন। 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে অভিযানে অংশগ্রহণকারী ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। ফুট পেট্রোল, গাড়িতে পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, "মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক কাজ করে এজন্য পুলিশের প্রত্যেক বিভাগের ডিসি, এডিসি ও এসিকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে।"

এছাড়া, গ্রেপ্তারকৃতদের জামিন বিলম্বিত করতে আদালতকে যথাযথ প্রক্রিয়ায় অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন তিনি। 

ডিএমপি জানিয়েছে, ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ