Ad Code

Ticker

6/recent/ticker-posts

ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি শেরপুর শহরে

Photo:Sherpur Times

 

শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ইলেকট্রিক ও প্লাস্টিক সামগ্রীর গোডাউনসহ ২ প্রতিষ্ঠানের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে শহরের প্রাণকেন্দ্র শহীদ বুলবুল সড়ক এলাকায় রমনা ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্সের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জেলা রেড ক্রিসেন্টের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। শহরের প্রাণকেন্দ্রে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে আশেপাশের ব্যবসায়ীরা।
জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌণে ২ টার দিকে শহরের শহীদ বুলবুল সড়কের করিম পাগলা মার্কেটসংলগ্ন রমনা ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্সের দুতলায় থাকা গোডাউনে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে গোডাউনে থাকা বিভিন্ন ধরনের ঘড়ি, শিশুদের খেলনা ও ডিজিটাল ঘড়ি তৈরির মেশিন পুড়ে যায়। এছাড়া পাশে থাকা একটি কোচিং সেন্টারও পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে সমূহ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় ওই দুটি প্রতিষ্ঠানসহ দুই পাশের কোটি কোটি টাকার মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে, ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি উৎসুক শতশত মানুষের ভিড় জমে। পরিস্থিতি সামাল দিতে সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বছির আহমেদ বাদলের নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম ও ব্যবসায়ী নেতারা।
এ ব্যাপারে জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করে রক্ষা করা সম্ভব হয়েছে।
সুত্রঃ শেরপুর টাইমস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ